এভারটনের বিপক্ষে এ জয়ের পর লিগে ৭ ম্যাচ বাকি থাকতেই সিটিজেরনদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেলো আর্সেনাল। ফলে ২০০৪ সালের পর আরও একবার প্রিমিয়ার লিগ শিরোপার অনেকটাই কাছে গানাররা। এভারটনের বিপক্ষে ম্যাচে পুরোটা সময় সমানতালে লড়লেও গোলের দেখা পায়নি তারা।
আরও পড়ুন: লা লিগা:
ম্যাচের শেষ সময়ে এসে অবশ্য বদলে যায় সবই। ৮৯ মিনিটে ভিক্টর ইয়োকেরেশ প্রথম লিড এনে দেন গানারদের। এরপর যোগ করা সময়ে ম্যাক্স ডাউম্যান গোল করলে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে তারা।
এদিকে, রাতের ভিন্ন ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। আর সেটাই আর্সেনালকে শিরোপার পথে আরও খানিকটা এগিয়ে দেয়।





