ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো
ফুটবল
এখন মাঠে
5

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত ও মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া পোস্টে তিনি শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘সবাইকে ঈদ মোবারক! আমি আশা করি পরিবার এবং প্রিয়জনদের সাথে আপনাদের দিনটি অত্যন্ত বিশেষ কাটবে। সবার শান্তি ও সুখ কামনা করছি।’

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলার সুবাদে মুসলিম সংস্কৃতির সাথে রোনালদোর ঘনিষ্ঠতা আরও বেড়েছে। প্রতি বছরের মতো এবারও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ শুভেচ্ছাবার্তা শেয়ার করে সম্প্রীতির নমুনা রাখলেন।

তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যেখানে ভক্তরা তাকেও পাল্টা ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন।

মাঠের লড়াইয়ের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে রোনালদোর এমন অংশগ্রহণ বিশ্বজুড়ে তার জনপ্রিয়তাকে আরও উচ্চতায় নিয়ে গেছে।

এএম