আজ (শনিবার, ২১ মার্চ) রাতে বোর্নমাউথের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
প্রথমার্ধে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি ইউনাইটেড। প্রতিপক্ষের গোলমুখে ১১টি শট নিলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে ম্যাচে আসে গতি। ৬১ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় ইউনাইটেড। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬৭ মিনিটে রায়ান ক্রিস্টি গোল করে বোর্নমাউথকে সমতায় ফেরান।
৭১ মিনিটে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। বোর্নমাউথের জেমস হিলের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ২-১। কিন্তু ম্যাচের শেষভাগে আবারও সমতায় ফেরে স্বাগতিকরা। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জুনিয়র ক্রপি।
শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। জয়ের খুব কাছে গিয়েও পূর্ণ তিন পয়েন্ট পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড।





