কারাবাও কাপের ফাইনালে রাত মুখোমুখি হচ্ছে আর্সেনাল-ম্যানসিটি

সাকা ও হাল্যান্ড
ফুটবল
এখন মাঠে
0

মৌসুমের প্রথম শিরোপা পেতে রাতে মাঠে নামছে ইংলিশ ফুটবলের দুই হেভিওয়েট আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। কারাবাও কাপের ফাইনালে আজ (রোববার, ২২ মার্চ) রাত ১০টা ৩০ মিনিটে এ ফাইনাল অনুষ্ঠিত হবে।

উড়ন্ত ছন্দে থাকা আর্সেনাল এ ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। দলের নিয়মিত অধিনায়ক মার্টিন ওডেগার্ড না থাকলেও রাইস, সাকা কিংবা এবেরেচি ইজেরা পার্থক্য গড়ে দিতে পারেন ফাইনালের বিগ ম্যাচে।

আরও পড়ুন:

অন্যদিকে ফর্মহীনতায় ভুগছে ম্যানসিটি। আর্লিং হালান্ড, বানার্দো সিলভা কিংবা রায়ান চেরকির ফর্মের দিকে বিশেষভাবে নির্ভর করতে হবে সিটিজেনদের। অবশ্য বিগ ম্যাচের আগে সাম্প্রতিক ফলাফল পুরোপুরি সঙ্গে দিচ্ছে আর্সেনালকে।

২০২৩ সালের এপ্রিলের পর থেকে আর্সেনাল হারেনি সিটির কাছে। বিপরীতে এবারের প্রিমিয়ার লিগের দুই দেখায় সিটির জালে ছয় গোল পুরেছে গানাররা।

জেআর