পেলেকে ছাড়িয়ে ফ্রি-কিকের গোলে দ্বিতীয় মেসি

লিওনেল মেসি
ফুটবল
এখন মাঠে
1

পেলেকে ছাড়িয়ে ফ্রি-কিকে গোলসংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার সামনে এখন কেবলই জুনিনহোর নাম।

এমএলএসের ম্যাচে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ফ্রিকিকে নিজের ৭১তম গোল করেন মেসি। দল ইন্টার মায়ামি ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় লক্ষ্যভেদ করেন এলএমটেন।

আরও পড়ুন:

ক্যারিয়ারের এটি তার ৯০১তম গোল। ফুটবল ইতিহাসে ফ্রিকিকের গোল বিবেচনায় দ্বিতীয় স্থানে আছেন মেসি। শীর্ষে থাকা জুনিনহোর গোল ৭৭টি।

মেসি অবশ্য শেষ পাঁচ বছরেই করেছেন ১৮ ফ্রি-কিক গোল। চলতি বছরে ডেডবল থেকে এটি তার দ্বিতীয় গোল। জুনিনহোকে টপকে রেকর্ডবুকে শীর্ষে ওঠার সুযোগটাও তাই ভালোভাবেই পাচ্ছেন আর্জেন্টাইন এ মহাতারকা।

জেআর