শেষ আট নিশ্চিতে ভিয়েতনামের বিপক্ষে কাল বাংলাদেশের শেষ সুযোগ

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অনুশীলনের ছবি
ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভিয়েতনামের বিপক্ষে আগামীকাল (মঙ্গলবার, ৭ এপ্রিল) মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

ম্যাচের আগে থাইল্যান্ডের তপ্ত রোদে নিজেদের ঝালিয়ে নেন অর্পিতা-সৌরভীরা। চলমান এশিয়ান কাপের বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় গ্রুপে থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

তারপরও গ্রুপের তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে অর্পিতাদের সামনে। তবে ভিয়েতনামের দ্রুত আক্রমণভাগ এবং রক্ষণভাগ বাংলাদেশের ডিফেন্সকে চাপে ফেলতে পারে।

আরও পড়ুন:

এ ম্যাচে না জিতলেও শুধু রুখে দিতে পারলেই অন্তত এ-গ্রুপের তৃতীয় দল হিসাবে শেষ আট নিশ্চিত করতে পারবে বাংলাদেশ, যা হবে নারী ফুটবলে আরেকটি ইতিহাস।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এ ম্যাচটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ ও ফুটবলাররা।

এসএইচ