২০২৭ আসরের বাছাইপর্বে খেলতে নেমে শুরুটাও ছিলো দারুণ। কিন্তু পুরোনো সমস্যাই আবার সামনে! দলের কোচ হিশাম ইয়াকান জানিয়েছেন, এদের বেশিরভাগই বদলি খেলোয়াড়, যারা বিদেশে ভালো জীবনের আশায় পালিয়েছেন।
আরও পড়ুন:
এমন ঘটনা নতুন নয়, আগেও একাধিকবার জাতীয় দল থেকে পালানোর অভিযোগ উঠেছে। মানবাধিকারকর্মীরা বলছেন, দেশের ভেতরের কঠিন বাস্তবতাই খেলোয়াড়দের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।
এভাবে বারবার দল ভেঙে পড়লে, আন্তর্জাতিক ফুটবলে ইরিত্রিয়ার টিকে থাকাই হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ।





