ম্যাচটি ছিলো টটেনহামের কোচ ডি জার্বির জন্য অগ্নি পরিক্ষা। প্রেসিং ও দ্রুত পাসিংয়ে পরিচিত কোচ ডি জার্বি জয় ম্যাচে ফিরতে লং বল খেলতেও দ্বিধা করেননি। তবে সান্ডারল্যান্ডকে তেমন একটা চাপে ফেলতে পারেনি টটেনহাম। ব্রাইটনের বিপক্ষে ম্যাচের আগে এই হার অনেকটাই বিপদে ফেলে দিয়েছে দলটিকে।
আরও পড়ুন:
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন টটেনহাম অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। শঙ্কা করা হচ্ছে, এসিএল ইনজুরির কারণে মৌসুমের শেষ ম্যাচ গুলো খেলতে পারবেন না তিনি। যা ক্লাবটির জন্য বড় ধাক্কা। তবে টটেনহামের কোচ ডি জার্বি ভক্তদের আশার বাণী শুনিয়েছেন। বলেছেন, শেষ ৬ ম্যাচে তারা ঘুরে দাঁড়াবেন এবং রেলিগেশন থেকে দলকে বাঁচাবেন।





