ঘরের মাঠে ২-১ গোলে হারলেও শেষ পর্যন্ত ৩-২ অ্যাগ্রিগেটে সেমিফাইনালে যাচ্ছে অ্যাতলেটিকো। ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে বার্সেলোনাকে অন্তত ৩ গোলের ব্যবধানে জয় পেতে হতো সেমিফাইনালে যেতে।
আরও পড়ুন:
৪ মিনিটে লামিনে ইয়ামাল এবং ২৪ মিনিটে ফেরান তোরেস গোল করলে ২-২ সমতায় আসে ম্যাচ। কিন্তু এরপরেই নিজেদের আরাধ্য গোল পেয়ে যায় অ্যাতলেটিকো। মার্কাস ইয়োরেন্তের পাস থেকে আদেমোলো লুকম্যান গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মাদ্রিদের ক্লাবটি।
এরপর বার্সেলোনা একের পর এক আক্রমণ করলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ম্যাচ হারলেও দুই লেগ মিলিয়ে ৯ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে অ্যাতলেটিকো মাদ্রিদ।




