২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি
ফুটবল
এখন মাঠে
0

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা শেষে পুনরায় প্রিমিয়ার লিগে (ইপিএল) ফিরছে কভেন্ট্রি সিটি। গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে দলটির।

১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্যদের মাঝে অন্যতম ক্লাব কভেন্ট্রি সিটি। ২০০০-০১ মৌসুমে অবনমনের পর আর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরতে পারেনি দলটি। চলতি মৌসুমে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দলের দায়িত্ব নেয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলছিলো কভেন্ট্রি।

আরও পড়ুন:

সেই ধারাবাহিকতায় ওয়েস্ট মিডল্যান্ডসের দলটি প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে। অবশ্য বছর কয়েক আগে আরো খারাপ অবস্থায় ছিলো স্কাই ব্লুজরা। ২০১৭ সালে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরে নেমে গিয়েছিল ক্লাবটি। এরপরই ঘুরে দাঁড়ায় কভেন্ট্রি সিটি।

এর আগে ২০২৩ সালে লুটনের কাছে প্লে অফ ফাইনালে হারলেও এবার ৩ ম্যাচ হাতে রেখেই জায়গা নিশ্চিত করেছে তারা।

জেআর