ইপিএল জয়ের এক দশক পর তৃতীয় বিভাগে নামলো হামজার লেস্টার

লেস্টার সিটির খেলোয়াড়
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের এক দশক পর তৃতীয় বিভাগে নামলো হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। এদিন হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইংলিশ লিগ ওয়ানে অবনমন নিশ্চিত হয়েছে লেস্টার সিটির। ১৮ হারে ৪২ পয়েন্ট নিয়ে ২৪ দলের লিগে ২৩ নম্বরে থেকে শেষ করায় ফুসে উঠেছেন ক্লাবটির সমর্থকরা। এদিন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী এ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও মাত্র এক মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছিলো ম্যাচটি।

বিষাদময় এক রাত ছিলো লেস্টার সিটির। দলের অবনমন রুখতে প্রাণপণ চেষ্টাতেও ব্যর্থ দলটির ফুটবলাররা। শেষ পর্যন্ত হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে লিগ ওয়ানে অবনমন নিশ্চিত হয়েছে হামজা চৌধুরীর দলের। তাতে ক্লাবের ১৪২ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তৃতীয় স্তরে নামল ফক্সেসরা।

পাওয়ার কিং স্টেডিয়ামে হাল সিটির বিপক্ষে লেস্টার দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি। জর্ডান জেমস ও লুক থমাসের গোলে লেস্টার ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও অলি ম্যাকবার্নির গোলে হাল সিটি সমতা ফেরায়। এদিন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। তবে মাত্র এক মিনিট খেলার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন:

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ার পর এবার চ্যাম্পিয়নশিপেও হতাশাজনক পারফরম্যান্স লেস্টার সিটির ফুটবলারদের। ধীরে ধীরে অবনমনের শোক কমানোর থেকে তা যেন আরও বাড়িয়েছেন ফক্সেসরা। ৪৪ ম্যাচে মাত্র ১১ জয়। ১৮ হারে ৪২ পয়েন্ট নিয়ে ২৪ দলের লিগে ২৩ নম্বরে থেকে শেষ করায় আরও একবার অবনমন নিশ্চিত হওয়ায় ফুসে উঠেছেন ক্লাবটির সমর্থকরা। ম্যাচ শুরুর আগেই খেলোয়াড়দের উদ্দেশে দুয়োধ্বনি শুরু হয় এবং শেষ বাঁশির বাজা পর্যন্ত তাদের ক্ষোভ ছিলো চোখে পড়ার মতো।

ইংলিশ ফুটবলের আর্থিক কাঠামো অনুযায়ী, তৃতীয় স্তরে নামায় বেশি আয়ের সম্ভাবনা কমে গেছে ক্লাবটির।

জেআর