৮ মাস পর লীগ টপার ম্যানচেস্টার সিটি

লিভারপুলের-ম্যানচেস্টার সিটি ম্যাচ
ফুটবল
এখন মাঠে
0

বার্নলির বিপক্ষে ১-০ গোলে জয়ে দীর্ঘ ৮ মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। এদিকে ঘরের মাঠে এ হারে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে স্বাগতিক বার্নলি।

সবশেষ ২০২৫ সালের আগস্টে টেবিল টপার ছিলো সিটিজেনরা। এমনকি সপ্তাহ দুয়েক আগেও লিগে ১০ পয়েন্টে পিছিয়ে ছিলো পেপ গার্দিওয়ালার শিষ্যরা। তবে বীর দর্পে ঘুরে দাঁড়িয়েছে হালান্ড-শেরকিরা। প্রিমিয়ার লিগে সবশেষ ৫ ম্যাচে অপরাজিত ম্যান সিটির পয়েন্ট এখন ৭০। সমান ৩৩ ম্যাচে আর্সেনালের পয়েন্টও একই।

আরও পড়ুন:

এছাড়াও দুই দলের গোল ডিফারেন্সও সমান। তাইতো শেষ সময়ে লিগ টাইটেলের রেসের উত্তজেনা এখন চরমে। বার্নলির বিপক্ষে জিততে যদিও ঘাম ছুটেছে ম্যান সিটির। তবে লিগের শেষ ৫ ম্যাচে এ ধারাবাহিকতা ধরে রাখলে অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখতেই পারে সিটিজেনরা। সেক্ষেত্রে তা হবে লিগের সবশেষ ১০ আসরে তাদের সপ্তম শিরোপা।

জেআর