মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের নতুন কোচ মারুফুল

মারুফুল হক, অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন
ফুটবল
এখন মাঠে
0

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেয়েছেন মারুফুল হক। বিষয়টি বাফুফে ভবনে সাংবাদিকদের নিশ্চিত করেছেন দলের ম্যানেজার শাহীন হাসান। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও ফর্টিস ভাবনায় আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এছাড়া জাতীয় দলের ব্যস্ততা থাকায় তিনজন খেলোয়াড়কে দলে পাওয়ার বিষয়ে এখনও অনিশ্চিত দলের ম্যানেজার।

কয়েকদিন আগে মালদ্বীপ থেকে শিরোপা নিয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এবার আবার মালদ্বীপে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তবে এবার অনূর্ধ্ব-২০দল নয়, অনূর্ধ্ব ২৩ দলকে নিয়ে উড়াল দেয়ার আগে টুর্নামেন্ট জিততে পরিকল্পনা শুরু করেছে বাফুফে।

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর উপলক্ষে চার জাতি টুর্নামেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে অনূর্ধ্ব ২৩ দলের জন্য এরইমধ্যে দেশসেরা কোচ মারুফুল হককে নিয়োগ দিয়েছে ফেডারেশন। বিষয়টি নিশ্চিত করেছে দলের ম্যানেজার শাহীন হাসান। দেশি-বিদেশি এত এত কোচের ভিড়ে কেন মারুফুল হককে দায়িত্ব দেয়া হয়েছে এর কারণ জানিয়েছেন ম্যানেজার শাহীন।

আরও পড়ুন:

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘ফরেন কোচ এখন আসবে, এই অল্প সময়ে প্লেয়ার জাস্টিফাই করা, প্লেয়ার চেনা একটা ব্যাপার আছে। আর মারুফ ভাই বর্তমানে যদি চিন্তা করেন উনার যে সাফল্যটা দেখতেছেন আবাহনি টিম নিয়ে উনার যে সাফল্যটা করছে, লোকাল প্লেয়ারদেরকে বিশেষ করে। এখানে আমি আমার অপিনিয়ন বলবো, মারুফ ভাই ইজ বেটার, আমার জন্য মারুফ ভাই বেটার পছন্দ।’

জুনের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য দেশ ছাড়ার আগে ঢাকায় অনুশীলন ভেন্যুর কি পরিকল্পনা রয়েছে বাফুফের?

শাহীন হাসান বলেন, ‘ন্যাশনাল টিমেরও একটা ক্যাম্প আছে। যেহেতু আমরা ন্যাশনাল স্টেডিয়াম পাচ্ছি না, তখন ন্যাশনাল টিম যদি কিংস অ্যারেনায় অনুশীলন করে তখন সম্ভাব্য ভেনু হইলেও মানে যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে এদিকেই করার একটা পরিকল্পনা আছে। হামজা বা শমিতের মধ্যে একজনকে চাইবো যেহেতু একই পজিশনের প্লেয়ার, একজনকে চাইবো, সেটা তো আমি ম্যানেজার হিসেবে চাইতেই পারি। কিন্তু ম্যানেজার হিসেবে চাওয়ার যেহেতু মেইন ন্যাশনাল টিমের একটা ব্যাপার স্যাপার আছে ওখানে একটা ম্যাচ আছে, তবুও আমি এটা রিকুয়েস্ট করবো বা আমরা ট্রাই করবো এটলিস্ট একটা ভালো টিম করে বা ভালো টিমটা নিয়ে যাওয়ার।’

আরও পড়ুন:

এদিকে জুনের ফিফা উইন্ডোতে সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ঢাকায় হওয়া অনুশীলন ক্যাম্পে দলের দুই সুপারস্টার হামজা এবং শমিতকে না পাওয়ার কথা জানিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।

বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘তাদের সঙ্গে যেভাবে যোগাযোগ করা হয়েছে যদি টিম বাংলাদেশে প্র্যাকটিসের সময় কম থাকে তাহলে তারা সরাসরি ওখানে জয়েন করবে। কারণ জার্নি করে এখানে এসে আবার যাবে, তারা সরাসরি টিমের সঙ্গে জয়েন করবে ওখানে।’

সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের নতুন কোচ পাওয়ার বিষয়ে আশাবাদী কমিটি।

এসএস