রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউনাইটেড-লিভারপুলের দ্বৈরথ

ম্যান ইউনাইটেড ও লিভারপুল
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ (রোববার, ৩ মে) রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গত সিজনের এলোমেলো পারফর্ম্যান্স ভুলে মাইকেল ক্যারিকের অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে অবস্থানটা এবার বেশ ভালো রেড ডেভিলদের। ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। ভিন্ন চিত্র লিভারপুলের।

আরও পড়ুন

গত সিজনের চ্যাম্পিয়নদের সংগ্রহ এবার ৩৪ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট। টেবিলে চার নাম্বারে আছে তারা। এ ম্যাচে জয় পেলে লিভারপুলের সাথে ৬ পয়েন্টের ব্যবধান হবে ইউনাইটেডের। আর লিভারপুলের সুযোগ আছে ম্যাচটা জিতে ম্যানইউয়ের সমান পয়েন্ট ঘরে তোলার।

সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে ম্যান ইউনাইটেডের পক্ষে। সর্বশেষ ১০ দেখায় ৪ জয়ের সাথে তিনটা ড্র তাদের।

জেআর