ইপিএলে সিটির জয়, ভিন্ন ম্যাচে ধাক্কা খেলো লিভারপুল-ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ড্র করে ধাক্কা খেয়েছে লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। স্পানিস লা লিগায় সেলতা ভিগোর কাছে হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বুন্দেসলিগায় কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ফেভারিট হিসেবেই খেলতে নামে ম্যানচেস্টার সিটি। জেরেমি ডকু, আর্লিং হানাডের গোলে আগেই দলটির জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। অতিরিক্ত সময়ে ব্যবধান বড় করেন ওমর মারমৌশ। অ্যানফিল্ডে রায়ান গ্র্যাভেনবার্খের গোলে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। ৩৫ মিনিটে চেলসিকে সমতায় ফেরান এঞ্জো ফার্নান্দেজ। বাকি সময়ে আর কেউ গোলের দেখা না পেলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও।

আরও পড়ুন

এদিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা না কাটতেই লা লিগায় সেলতা ভিগোর কাছে ১-০ ব্যবধানে হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। রাতের অন্য ম্যাচে মাইকেল উলফসবার্গের বিপক্ষে মাইকেল ওলিসের একমাত্র গোলে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

জেআর