একইসঙ্গে প্রথম সৌদি দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু- জয়ের একেবারেই কাছাকাছি ছিল আল-নাসর। ঘরের মাঠে খেলা হওয়ার সুবাদে রোনালদোর দলকেই এগিয়ে রাখা হচ্ছিলো। তবে, প্রথমার্ধেই ধাক্কা খেতে হয় সৌদি ক্লাবটিকে।
আরও পড়ুন
৩০তম মিনিটে গাম্বা ওসাকার ফরোয়ার্ড ডেনিজ হামেট নিচু শটে গোল করেন। বিপরীতে আল-নাসর সুযোগ নষ্ট করেছে বারবার। রোনালদো অন্তত ৩বার গোলের খুব কাছে গিয়েও হতাশ করেছেন ভক্তদের। বারবার আক্রমণ শাণিয়ে ফল আনতে পারেননি আরেক ফরোয়ার্ড সাদিও মানে।
দুজনকেই হতাশ করেছেন জাপানের ১৮ বছরের গোলরক্ষক রুই আরাকি। গোটা ছয়েক সেইভে আল-নাসরে রোনালদোকে প্রথম শিরোপার স্বাদ পেতে দেননি তরুণ এই গোলরক্ষক।





