রাতে মাঠে নামছে ম্যানসিটি; শিরোপার দৌড়ে থাকতে নেই জয়ের বিকল্প

আর্লিং হালান্ড
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও এএফসি বোর্নমাউথ। শিরোপা দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পেপ গার্দিওলার দলের সামনে।

ঘরের মাঠে খেলবে সিটিজেনরা। আক্রমণে থাকবেন আর্লিং হ্যালান্ড, ডি ব্রুইনে, ফিল ফোডেন। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা।

অন্যদিকে বোর্নমাউথও কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক। বড় দলগুলোর বিপক্ষে এই মৌসুমে কয়েকবার চমক দেখিয়েছে তারা। পরিসংখ্যান অবশ্য সিটির পক্ষেই।

আরও পড়ুন:

শেষ কয়েক দেখায় আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির। তবে চাপের এই সময়ে ভুলের সুযোগ নেই। পয়েন্ট হারালেই ভাটা পড়বে লিগের শিরোপা স্বপ্নে। ৩৭ ম্যাচে ২৫ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যান সিটি।

এফএস