৪৪ বছর পর ইউরোপসেরা অ্যাস্টন ভিলা

উপরোপ উৎসবে অ্যাস্টন ভিলা
ফুটবল
এখন মাঠে
0

ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে গতকাল (বুধবার, ২০ মে) দিবাগত রাতে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। এ ফাইনাল জিতে ৪৪ বছর পরে ইউরোপের কোনো শিরোপা জিতলো দ্য ভিলা। শুধু তাই নয় প্রায় ৩০ বছর পরে কোনো মেজর ট্রফি জিতলো দলটি।

১৯৯৬ সবশেষ কোরাবাও কাপের শিরোপা জিতেছিল ভিলা। আর ইউরোপে ১৯৮২ সালে তাদের শেষ শিরোপা ইউরোপিয়ান কাপের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো ভিলার খেলার ধরন। প্রতিপক্ষের গোল মুখে শট নিয়েছে ১৬টি, যার ৮টি ছিলো অন টার্গেটে।

প্রথম গোলটি পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত। গোল করেন ইউরি তিয়েলেমান্স। দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়েই, বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

আর ৫৮ মিনিটে রজার্সের গোলাট ছিল ফ্রেইবুর্গের ভেতরে ঢুকানো শেষ পেরেক। এরপর পুরো ম্যাচ জুড়ে কেবল খেলায় ফেরার চেষ্টাই করে গেছে জার্মানির ক্লাবটি; তবে এমিলিয়ানো মার্টিনেজের দুরন্ত গোল কিপিংয়ে হতাশ হতে হয়েছে ফ্রেইবুর্গের স্ট্রাইকারদের।

এমেলিয়ানো মার্টিনেজ এ নিয়ে মোট ৮ টি ফাইনাল খেলে অপরাজেয় থেকে গেলেন। এর মধ্যে ক্লাব পর্যায়ের ফাইনাল ছাড়া ফিফা বিশ্বকাপ কিংবা কোপা অ্যামেরিকার মতো ফাইনাল জিতেছেন আর্জেন্টাইন এ গোল কিপার।

ভিলাকে ফাইনাল জিতিয়ে দারুণ এক রেকর্ডে ভাগ বসিয়েছেন ভিলার কোচ উনাই এমেরি। গ্রেট কার্লো আনচেলত্তি ও হোসে মৌরিনিওর সঙ্গে নাম লিখিয়েছেন ইউরোপের সর্বোচ্চ শিরোপা জেতায়। এই তিন কোচের নামের পাশেই এখন পাঁচটি করে ইউরোপিয়ান শিরোপা।

বাকি দুজন ৫টি করে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও এমেরি জিতেছেন সেভিয়ার হয়ে তিনটি ইউরোপিয়ান লিগ-এর আগে ভিয়ারিয়ালের হয়ে একটি।

জেআর