ইপিএল মৌসুমের শেষ আজ; মাঠে নামছে ২০ দল

ইপিএলের লোগো
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ২০২৩-২৪ মৌসুমের পর্দা নামছে আজ (রোববার, ২৪ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় একইসঙ্গে মাঠে নামবে লিগের ২০ দল।

আগের রাউন্ডেই অবশ্য নিজেদের শিরোপা নিশ্চিত করেছে আর্সেনাল। মৌসুমের শেষ ম্যাচটি গানাররা খেলবে ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে।

আরও পড়ুন

আর পেপ গার্দিওলার ১০ বছরের ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টানবেন ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে সবচেয়ে বড় লড়াই হবে ইউরোপিয়ান অঞ্চলের অবস্থান নিয়ে। লিভারপুলকে ব্রেন্টফোর্ডের বিপক্ষে অন্তত ড্র করতে হবে।

বিপরীতে তাদের হারের প্রার্থনায় থাকবে বোর্নমাউথ। ব্রাইটন এবং চেলসির লড়াই হবে ইউরোপা লিগে জায়গা নিশ্চিতের জন্য। এছাড়া রেলিগেশন এড়াতে মাঠে নামবে টটেনহাম এবং ওয়েস্ট হাম।

জেআর