ইউরোপের মাটিতে নতুন পরীক্ষা, সান মারিনোর বিপক্ষে আত্মবিশ্বাসী সাবেক ফুটবলাররা

জাহিদ হাসান এমিলি ও শেখ মোহাম্মদ আসলাম
ফুটবল
এখন মাঠে
0

ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে হামজা-জামালরা। নতুন পরীক্ষার আগে সাবেক খেলোয়াড়রা আস্থা রাখছেন থমাস ডুলির দলের ওপর। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপেরই কোনো দেশের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল। দেশের ইতিহাসে অনন্য এ মাইলফলক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ফুটবলাররা।

র‍্যাংকিংয়ের তলানীর দল হলেও সান মারিনোকে হালকাভাবে নেয়ার পক্ষে নন জাহিদ হাসান এমিলি। নিজেদের কন্ডিশনে জামাল-হামজাদের কঠিন পরীক্ষা নিতে পারে তারা, এমনটাই মনে করছেন তিনি। বাংলাদেশকে এগিয়ে রেখে আক্রমণাত্মক খেলার পরামর্শ আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের।

সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘যেহেতু তারা আমাদের থেকে পিছিয়ে আছে ফিফা র‌্যাংকিংয়ে, সেক্ষেত্রে আমরা আপার হ্যান্ডে থেকেই খেলা উচিত এবং অ্যাটাকিং মোডে ফুটবল খেলা উচিত।’

সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেন ‘সান মারিনো তো আসলে বেসিক্যালি কাদের সাথে খেলে? ইউরোপের দেশগুলির সাথে তারা ফিফা ফ্রেন্ডলি বা কোয়ালিফায়ার রাউন্ডগুলি খেলে। তো সেখানে তো তারা মাত্র আসলে আপকামিং একটা দল। তারা কিন্তু পর্তুগাল বলেন বা ইংল্যান্ড বলেন, তাদের সাথে যখন খেলে, অনেক বেশি গোল খায়। যার কারণে কিন্তু তারা র‌্যাংকিং আপ করতে পারছে না। তো সেই জায়গা থেকে তাদের দল কিন্তু খারাপ না।’

আরও পড়ুন:

শেষ কিছু ম্যাচে ছন্দে নেই বাংলাদেশের রক্ষণভাগে। রাকিব না থাকায় আক্রমণেও থাকছে কিছুটা দুশ্চিন্তা। স্কোয়াডে তার জায়গা পূরণের মতো কাউকে দেখছেন না শেখ আসলাম। এমিলি অবশ্য সমস্যা সমাধানের ভার দিচ্ছেন কোচের কাঁধেই।

শেখ আসলাম আরও বলেন, ‘রাকিবের অল্টারনেটিভ কোনো প্লেয়ার আমি দেখছি না বর্তমান যে স্কোয়াড আছে। কিন্তু তার জায়গা পূরণ করতে গেলে ডেফিনেটলি আমাদের ডিফেন্সিভ অর্গানাইজেশনটাও সলিড রেখে তারপরে অ্যাটাকিংয়ে যেতে হবে। ওদের মাঠে যেহেতু খেলা, ডেফিনেটলি ওরা আমাদের উপর চড়ে খেলতে চাইবে।’

জাহিদ হাসান এমিলি আরও বলেন ‘৪-২-৩-১ ফরমেশন নিয়ে সে স্টার্ট করবে। লাইক গোলকিপার হয়তো জিকোকে দিয়ে স্টার্ট করবে সে, হোপফুলি। আবার মিতুলকে দিয়েও স্টার্ট করতে পারে। তো সেখানে আমার কাছে মনে হয় যে মেইন ব্যাপার হলো যে প্লেয়ার এবং কোচ যদি যে সিস্টেম অফ প্লে-টা আছে, সেইটা যদি অ্যাডজাস্ট করে ফেলতে পারে, সেইটা হবে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়।’

নতুন কোচ থমাস ডুলির অধীনে প্রথমবার খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের ফরমেশনের দিকে চোখ থাকবে এমিলির।

এএম