সাফে সাফল্য পেতে প্রস্তুত বাফুফে; লিগ চলাকালেই শুরু হবে ক্যাম্প

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান
এখন মাঠে
0

আসিয়ান কাপে ব্যর্থতার পর এবার সাফে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যের কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। লিগ শেষ হলেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সাফের আগে দেশে-বিদেশে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফে কর্তাদের। একইসঙ্গে বংশোদ্ভূত ফুটবলারদের পারফরম্যান্স পর্যালোচনা এবং দেশের ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর দিকেও নজর ফেডারেশনের।

আশিয়ান কাপে ব্যর্থতা এবার সাফে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। লক্ষ্য পূরণে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লিগ শুরু হলেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সাফের আগে দেশের মাটিতে পাশাপাশি বিদেশেও প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আশিয়ান কাপের যেহেতু আমাদের ব্যর্থতা টুর্নামেন্ট গিয়েছে তো আমরা সে ব্যর্থতাকে ঝেড়ে ফেললে সাফে ভালো করার জন্য দৃঢ়ভাবে উন্মুক্ত হয়ে বসে আছি।’

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আরও বলেন, ‘দুটোই হতে পারে বাইরের দল কিংবা ঘরে যেহেতু ক্লাবগুলো এখন খেলার মধ্যে আছে, আমার মনে হয় যে বাইরের দলের চাইতে আমাদের দেশের লোকাল ক্লাবগুলোর চেয়ে এখানে বিদেশি খেলোয়াড়ের অন্তর্ভুক্তি আছে সেগুলো কিন্তু খারাপ হবে না।’

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বাফুফের। ফিফা সভাপতির সঙ্গে দুই দফা আলোচনায় দেশের ফুটবলের অগ্রগতিতে সহায়ক বিষয়গুলো নিয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন ইমরুল হাসান।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘ফিফা প্রেসিডেন্টের যেকোনো সফরই যেকোনো দেশের জন্য একটা প্রাপ্তির কিছু তো বয়ে আনে। ওনার সাথে আমাদের বাংলাদেশ ফুটবলের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এ ব্যাপারে ফিফা আমাদেরকে সহায়তা করবে। তো আমরা ভবিষ্যতে আরো ব্যাপক আকারে ওনাদের সাথে কথা বলব। আশা করছি যে ফিফা'র কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা পাবো যেহেতু বাংলাদেশ ফুটবলের অগ্রগতিতে বিশাল একটা ভূমিকা রাখবে।’

প্রথমবারের মতো কিছু বংশোদ্ভূত ফুটবলারের ত্রুটিবিচ্যুতি চোখে পড়েছে বাফুফের। এই নিয়ে আলোচনায় বসবে ফেডারেশন কর্তারা।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘এরকম একটা রিপোর্ট আমাদের নজরে এসেছে। তো আমরা টিমের স্বার্থে যে ধরনের ব্যবস্থাই খুব শীঘ্রই নেব সেটা যত কঠোরই হোক না কেন টিমের শৃঙ্খলা সবার আগে।’

আশিয়ান কাপের হতাশা পেছনে ফেলে সাফে সাফল্যের প্রত্যাশা বাংলাদেশের। এখন দেখার বিষয় প্রস্তুতি ও পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পারে ফুটবল ফেডারেশন।


এএম