চেলসি থেকে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার গার্নাচো

আলেসান্দ্রো গার্নাচো
ফুটবল
এখন মাঠে
2

অ্যাস্টন ভিলায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তরুণ আর্জেন্টাইন উইঙ্গার আলেসান্দ্রো গার্নাচো। চেলসি থেকে ধারে ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত ভিলা পার্কে পাড়ি জমিয়েছেন ২২ বছর বয়সী এ ফরোয়ার্ড।

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে আগামী গ্রীষ্মে তাকে স্থায়ীভাবে কিনে নেয়ার বাধ্যবাধকতা রয়েছে চুক্তিতে, যার আনুমানিক মূল্য ৪৩ মিলিয়ন পাউন্ড।

গার্নাচোর এই দলবদলের ঠিক আগেই ভিলা থেকে চেলসিতে পাড়ি জমিয়েছেন মরগান রজার্স, আর সেই ফরোয়াডে কাটানো শূন্যতা পূরণ করতেই কোচ উনাই এমেরির এ উদ্যোগ।

আরও পড়ুন:

গত সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যোগ দেয়ার পর চেলসির হয়ে ৪৩ ম্যাচে করেছেন মাত্র ৮ গোল। সেই অনিশ্চয়তা ঝেড়ে ফেলে এবার ক্লাবে নিজের সেরাটা প্রমাণ করার বড় চ্যালেঞ্জ গার্নাচোর সামনে।

সম্প্রতি প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন ফুটবলারদের নিষেধাজ্ঞার গুঞ্জন সত্ত্বেও পিছু হঠেনি ক্লাবগুলো। সব শঙ্কা কাটিয়ে চার বছরের চুক্তিতে সই করে ভিলার নতুন প্রকল্পে নিজেকে উজার করে দিতে প্রস্তুত এই তরুণ উইঙ্গার।

এফএস