আয়াক্সে যোগ দিয়েছেন টের স্টেগেন

মার্ক আন্দ্রে টের স্টেগেন
ফুটবল
এখন মাঠে
0

অবশেষে সংকটের অবসান। মার্ক আন্দ্রে টের স্টেগেনকে নিয়ে সমস্যার আপাত সমাধান করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। চলতি মৌসুমের জন্য ধারে আয়াক্সে যোগ দিয়েছেন এই গোলরক্ষক।

একদিকে বড় বেতন, আরেকদিকে দলের মূল একাদশে জায়গা হারানোর কারণে বার্সার জন্য অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলেন টের স্টেগেন।

নানা নাটকীয়তা শেষে চলতি বছরের জানুয়ারিতে জিরোনায় তাকে ধারে পাঠায় স্প্যানিশ জায়ান্টরা। তবে সেখানে সুবিধা করতে পারেননি এ গোলকিপার।

মাত্র দুই ম্যাচ খেলেই চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে যান। জিরোনাও চলতি মৌসুমে লা লিগা থেকে অবনমিত হয়েছে। যে কারণে প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে একটি দলের হয়ে লিগ চ্যাম্পিয়ন ও আরেক দলের হয়ে অবনমনের স্বাদ পান টের স্টেগেন।

এবার জার্মান গোলকিপারকে এক বছরের জন্য আয়াক্সে ধারে ছেড়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন মার্ক আন্দ্রে টের স্টেগেন।

এসএস