নীরবেই বার্সেলোনা ছাড়লেন রোনাল্ড আরাউহো

রোনাল্ড আরাউহো
ফুটবল
এখন মাঠে
0

অনেকটা নীরবেই বার্সেলোনা ছেড়ে লিভারপুলে যোগ দিচ্ছেন রোনাল্ড আরাউহো। এক বছরের জন্য লোনে ইংলিশ ক্লাবের হয়ে খেলবেন এই উরুগুইয়ান ডিফেন্ডার।

দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে লিভারপুলে যোগ দেবেন রোনাল্ড আরাউহো। এই লোন চুক্তিতে তাকে সম্পূর্ণভাবে কিনে নেয়ার সুযোগও থাকছে। তবে এটি নির্ভর করছে লিভারপুলের ইচ্ছার ওপর। ২৭ বছর বয়সী আরাউহো সেন্ট্রাল ডিফেন্সের পাশাপাশি রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন।

এমনকি গত মৌসুমের শেষ দিকে কিছু ম্যাচে তাকে ফরোয়ার্ড হিসেবেও ব্যবহার করেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। খেলার এই বহুমুখী সক্ষমতার কারণেই লিভারপুলের লক্ষ্যে পরিণত হন আরাউহো। বার্সেলোনার হয়ে তিনবার লিগ শিরোপা এবং দুবার কোপা দেল রে জয়ের স্বাদ পেয়েছেন এই ডিফেন্ডার।

ইএ