অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস কিনছেন লিভারপুলের মালিকানা!

অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব ‘লিভারপুল’-এর নতুন অংশীদার হচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। ক্লাবের এক-তৃতীয়াংশ শেয়ার কিনতে ৫৯০ কোটি ডলারের এক মেগা চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছোচ্ছে বেজোসের পাওয়ারফুল কনসোর্টিয়াম।

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুল এফসি-কে ঘিরে হঠাৎ করেই তোলপাড় বিশ্ব ক্রীড়াঙ্গন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি জেফ বেজোস যুক্ত হয়েছেন লিভারপুলের শেয়ার কেনার মেগা রেসে।

আমাজন প্রতিষ্ঠাতা একা নন জেফ বেজোসের পাশাপাশি এ কনসোর্টিয়ামে রয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সাভেরিন। আর এ বিনিয়োগকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অমিত ভাটিয়া।

২০১০ সালে মাত্র ৩০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলের মালিকানা নেয় আমেরিকান প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। দীর্ঘ ১৬ বছর পর ক্লাবটির মোট বাজার মূল্য এখন ৪ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড বা ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার। তবে এবারে এক-তৃতীয়াংশ শেয়ার বিক্রি করা হলেও ক্লাবের প্রধান নিয়ন্ত্রণ এফএসজির হাতেই থাকছে।

সাম্প্রতিক সময়ে সাবেক কোচ আর্নে স্লট এবং স্টার ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ক্লাব ছাড়ার পর পুনর্গঠন ও পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে লিভারপুল। ঠিক এমন সময়েই শতকোটি ডলার বিনিয়োগের খবর এলো, যা ক্লাবটিকে দলবদল ও ক্লাবের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক শক্তি যোগাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই আসতে পারে এ বিগ ডিলের আনুষ্ঠানিক ঘোষণা।

জেআর