১৬ বছরের সম্পর্কের ইতি; লেস্টার সিটি বিক্রি করছে ‘কিং পাওয়ার’

লেস্টার সিটির পতাকা
ফুটবল
এখন মাঠে
0

১৬ বছরের সম্পর্ক শেষ করে ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটি বিক্রি করে দিচ্ছে থাই মালিক প্রতিষ্ঠান ‘কিং পাওয়ার’। দাম হাঁকা হয়েছে ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি।

হামজা চৌধুরীর সাবেক এ ক্লাব লেস্টার সিটি ২০১৬ সালে প্রিমিয়ার লিগ জিতে রূপকথা গড়েছিল। তবে টানা অবনমনে ক্লাবটির বর্তমান অবস্থান এখন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর- ‘লিগ ওয়ানে’। এমন দুর্দশার মাঝেই ১৬ বছর পর ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নিয়েছে থাই মালিক প্রতিষ্ঠান ‘কিং পাওয়ার’।

একটি মার্কিন ব্যাংকের মাধ্যমে তৈরি করা বিক্রির নথিতে ক্লাবের স্টেডিয়াম, ১২১ মিলিয়ন পাউন্ডের ট্রেনিং সেন্টার এবং বেলজিয়ামের সিস্টার ক্লাবসহ সম্পত্তির মূল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি। ২০১০ সালে মাত্র ৩৫ মিলিয়ন পাউন্ডে কেনা এ ক্লাবটিকে বিক্রির জন্য এখন নতুন বিনিয়োগকারীর খোঁজে রয়েছে মালিকপক্ষ।

জেআর