পেশাদার ফুটবলকে বিদায় বললেন ইমোবিলে

চিরো ইমোবিলে
ফুটবল
এখন মাঠে
0

পেশাদার ফুটবল থেকে বিদায় নিয়েছেন চিরো ইমোবিলে। ইতালির সাবেক স্ট্রাইকারের ক্লাব প্যারিস এফসি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ৩৬ বছর বয়সী এই ফুটবলার গত ফেব্রুয়ারিতে বোলোগনা থেকে প্যারিস এফসিতে যোগ দেন। লিগ ওয়ানে ১২ ম্যাচ খেলে দু’টি গোল করেছেন তিনি।

ইতালির হয়ে ৫৭ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন ইমোবিলে। ২০২০ সালে ইতালির ইউরো জয়ী স্কোয়াডের অন্যতম সদস্য তিনি। সেই আসরে দু’টি গোল করেন এই ফরোয়ার্ড।

আরও পড়ুন:

ক্লাব ফুটবলে লাৎসিওতে ক্যারিয়ারের সেরা সময় পার করেন ইমোবিলে। সেখানে আট মৌসুমে ৩৪০ ম্যাচ খেলে ২০৭ গোল করে ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতা হন তিনি। ক্লাবটির হয়ে জেতেন কোপা ইতালিয়া ও দুটি ইতালিয়ান সুপার কাপ।

২০২০ সালে লিগে এক মৌসুমে ৩৬ সিরি আ গোলের রেকর্ডে গঞ্জালো হিগুয়েনের পাশে বসে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন ইমোবিলে। চারবার সিরি আ-র শীর্ষ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯৯ ক্লাব ম্যাচে ৩০৬ গোল করেছেন ইমোবিলে।

এসএইচ