সৌদি ক্লাবকে হারিয়ে গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা

এফসি বার্সেলোনার লোগো
ফুটবল
এখন মাঠে
0

সৌদির ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা। যার ফলে শিরোপা দিয়েই প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করল কাতালান ক্লাবটি। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) রাতে ক্যাম্প ন্যুয়ে দলের নতুন সাইনিং বিশ্বকাপ ও গোল্ডেন বল জয়ী রদ্রীকে স্বাগত জানায় দর্শকরা।

এরপর ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে হ্যান্সি ফ্লিকের দল। তবে গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় মাত্র ২৯ মিনিট। কাতালানদের হয়ে ডি বক্সে বল পেয়ে ঠাণ্ডা মাথায় রেখে বল জালে জড়ান দলটির প্রথম মিশরীয় ফুটবলার হামজা আব্দুল কারিম। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার প্রধান অধিনায়ক রাফিনিয়া।

এরপর ম্যাচের ৫১ মিনিটে জিজোর গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও, দ্বিতীয়ার্ধে আর তেমন কোনো সুযোগ পায়নি আল আহলি। অন্যদিকে নতুন মৌসুম শুরুর আগে শিরোপা উচিয়ে বেশ নির্ভার স্পানিশ জায়ান্টরা।

ইএ