রাতে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামছে বার্সা

বার্সেলোনার খেলোয়াড়দের একাংশ
ফুটবল
এখন মাঠে
0

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। আজ (রোববার, ২৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত দেড়টায় হ্যান্সি ফ্লিকের দলের প্রতিপক্ষ এলচে।

শিরোপা ধরে রাখার মিশনে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ইয়ামাল-রাফিনিয়ারা। বিশ্বকাপের পর খেলোয়াড়দের দেরিতে ফেরায় বাড়তি প্রস্তুতির সুযোগ তেমন পায়নি বার্সা। তবে প্রাক-মৌসুমে বাসেল এবং আল আহলিকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে তারা।

আরও পড়ুন:

তবে এলচের বিপক্ষে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না বার্সেলোনা। চোটের কারণে আগেই ছিটকে গেছেন ফ্রেঙ্কি ডি জং, নতুন রিক্রুট রদ্রিও থাকছেন না এই ম্যাচে। এদিকে পূর্ণ ফিট না হওয়ায় পেদ্রি ও গাভি শুরুর একাদশে না থাকার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে, নিজেদের মাঠে বার্সাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত এলচে। তবে বার্সার বিপক্ষে সর্বশেষ ১৩ ম্যাচেই হেরেছে দলটি। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চাইবে স্বাগতিকরা।

এসএইচ