মালেনের হ্যাটট্রিকে রোমার দুর্দান্ত জয়

পাওলো দিবালা এবং ডনিয়েল মালেন
ফুটবল
এখন মাঠে
0

পাওলো দিবালা এবং ডনিয়েল মালেনের দুর্দান্ত ফুটবলে ইতালিয়ান সিরিআ’য় উড়ন্ত শুরু রোমার। ফিওরেন্তিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। গতকাল (সোমবার, ২৪ আগস্ট) রাতে স্তাদিও অলিম্পিকোতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

দলবদলের মৌসুমে ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও রোমায় নিজের জায়গা ধরে রেখেছিলেন আর্জেন্টিনার তারকা পাওলো দিবালা। প্রথম ম্যাচেই প্রমাণ করলেন নিজের যোগ্যতা। নিজে গোল না করলেও করিয়েছেন ৩ গোল। আর সবখানেই গোলদাতা মালেন।

আরও পড়ুন

ম্যাচের ২৭তম মিনিটে প্রথমবার দিবালা-মালেন জুটিতে এগিয়ে যায় রোমা। প্রথমার্ধে ১-০ গোলেই শেষ হয় খেলা। তবে দ্বিতীয়ার্ধে ফিওরেন্তিনাকে চেপে বসে রোমের দলটি।

৫২ এবং ৬০ মিনিটে দিবালার অ্যাসিস্টে আরও দুই গোল হ্যাটট্রিক পূরণ করেন ডাচ স্ট্রাইকার মালেন। আর ৮৬ মিনিটে নিকোলো পিসিল্লি গোল করলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।

জেআর