ম্যাচের ৩৭ মিনিটে পেদ্রির রক্ষণচেরা পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। এর আগে লামিন ইয়ামালের শট পোস্টে লাগার পাশাপাশি বেশ কয়েকটি সুযোগ দারুণভাবে ঠেকান বিলবাও গোলরক্ষক উনাই সিমন। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে বার্সার আক্রমণ। ইয়ামালের জোরালো শট লাগে ক্রসবারে।
৮২ মিনিটে বিলবাও ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফের্মিন লোপেস। ম্যাচে আটটি সেভ করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি সিমন। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে লা লিগার শীর্ষে বার্সেলোনা।





