ঘরের মাঠে ম্যাচের মাত্র ২১ মিনিটেই কিমিখের কর্নার থেকে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার উপামেকানো। যদিও পালটা আক্রমণ চালাতে থাকা স্টুটর্গাট ম্যাচে ফেরে ৫২ মিনিটের মাথায়।
থান্ডা মাথায় বল জালে জড়ান জোসেফ ভ্যাগনোম্যান। তবে এরপরই যেন রুদ্রমূর্তি ধারণ করে স্বাগতিকরা। কিমিখের আরও একটি নিখুঁত পাস থেকে দলকে লিড এনে দেন ফরাসি তারকা ওলিসে।
আরও পড়ুন:
৫৮ মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল পাঠান ভ্যাগনোম্যান। শেষদিকে প্যাভলোভিচ ও লুইস দিয়াজ গোল করলে ৫-১ গোলের বিশাল জয় পায় বাভারিয়ানরা।
বুন্দেসলিগায় সবশেষ ১০ আসরের ৯টিতেই চ্যাম্পিয়ন হওয়ায় তারা এবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার।




