বংশোদ্ভূত ফুটবলারদের পাওয়া নিয়ে শঙ্কা; সাফের আগে চাপে বাংলাদেশ

বাংলাদেশের ফুটবলের অনুশীলন
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপে বংশোদ্ভূত ফুটবলারদের পাওয়া নিয়ে শঙ্কায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফে জাতীয় দলের কোচ থমাস ডুলির নজরে চার নতুন মুখ রোনান সুলিভান, ট্রেভর ইসলাম, লু ওয়াটসন ও জায়ান হাকিম থাকলেও তাদের খেলার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে বাধ্যবাধকতা না থাকায় প্রথম দুই ম্যাচে হামজাকেও ছাড়তে বাধ্য না ক্লাব শেফিল্ড। এছাড়া আসিয়ান কাপের ব্যর্থতা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের কারণ দর্শানোকে ইতিবাচক হিসেবে দেখছেন ফাহাদ করিম। শেষ পর্যন্ত সাফের আগে বড় এক চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ।

এশিয়ান কাপ থেকে দল ফেরার পরেই নতুন করে খেলোয়াড় খোঁজার কাজ শুরু করেছেন কোচ থমাস ডুলি। চারজন বংশোদ্ভূত ফুটবলারের ব্যাপারে আগ্রহ দেখালেও রোনান সুলিভান, ট্রেভর ইসলাম, লু ওয়াটসন কিংবা জায়েন হাকিমকে সাফে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর সাফের প্রথম দুই ম্যাচে হামজা চৌধুরীকে পাওয়া নিয়েও থাকছে শঙ্কা।

ফাহাদ করিম বলেন, ‘আগে আমরা দেখবো যে আসলে অ্যাভেলেবল কি না। অ্যাভেলেবল যদি হয়, তখন উই উইল ডিসকাস দ্য ডকুমেন্টারি প্রসেস অ্যান্ড দ্য ফিফা রেগুলেশনস অ্যান্ড সো অন। এটা হচ্ছে জায়েন হাকিমের ব্যাপারে। অ্যাজ ফার অ্যাজ লু ওয়াটসন ইজ কনসার্নড, আমি তো উনার সঙ্গে মানে একবার না, অনেকবার কথা বলেছি। সো উনি তো আগেই বলেছিল যে উনি আসলে এই বছর আসতে পারবেন না এবং উনি চানও না বিকজ উনি এই সিজনটাকে প্রায়োরিটি দিচ্ছে এবং উনি একটা সুযোগ চাচ্ছে যদি উনি আয়ারল্যান্ডে খেলতে পারেন।’

তিনি বলেন, ‘ট্রেভর ইসলামও অনেক আগেই বলেছিল যে এবছর উনি আসতে পারবে না। উনি অ্যাকনলেজ করেননি এখনো আমাকে বাট আই নো প্রোবাবিলিটি ইজ ভেরি লো। তবে তারপরও হি উইল গেট ব্যাক টু মি। অ্যান্ড সেম উইথ রোনান। তারও একই অবস্থা। সো এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে কোনো আপডেট পাইনি।’

আরও পড়ুন:

হামজা চৌধুরীর বিষয়ে তিনি বলেন, ‘হামজার তো পুরো টিম ছিল। উই ডোন্ট নো দ্য ডিশিসন বাট ক্লাবস আর নট অবলিগেটেড। বাট অ্যাট দ্য সেম টাইম ক্লাব এসব ক্ষেত্রে ছাড়ে না সেটাও হয় না কিন্তু, চাইলে ক্লাব ছাড়তে পারে। এটা ক্লাবের ব্যাপার, প্লেয়ারের ব্যাপার। আমরা তো আমরা তো এটলিস্ট রিকোয়েস্ট করবো ক্লাবকে অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট ইনশা আল্লাহ।’

এদিকে এশিয়ানে বাংলাদেশের বাজে পারফরম্যান্স নিয়ে চলছে বিশ্লেষণ। ক্রীড়ামন্ত্রীর ঘোষণা অনুযায়ী মূল্যায়ন কমিটির মাধ্যমে ফেডারেশনের কাছে ব্যর্থতার কারণ জানতে চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ফাহাদ করিম।

তিনি বলেন, ‘ডেফিনেটলি ওটা তো একটা ডিটেইলড এনালাইসিস হবেই যে পারফরম্যান্স কেন হলো, কেমন কেন এরকম হলো, হোয়াট আর দ্য উইকনেসেস, এখান থেকে ভালো কি নেয়ার আছে, যে উইকনেসগুলো আছে সেগুলিকে আমরা কীভাবে রেকটিফাই করবো, এটা তো করতেই হবে। এটা সবসময় হয়, সবসময় হয়। এর ওপরে যদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো রিপোর্ট আসে, মোস্ট ওয়েলকাম। এটা তো আরও ভালো। মানে এই ধরনের জায়গায় আপনি যত বেশি রিপোর্ট দেখবেন, যত বেশি এনালাইসিস দেখবেন, ততই আপনার ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো হবে।’

সাফের পর আবার তিন থেকে চার মাসের বিরতি। তাই সাফে বাংলাদেশের পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে চায় বাফুফে। ফাহাদ করিমের মতে, আশিয়ানে দলের ছন্দহীনতার অন্যতম কারণ ছিল ঘরোয়া লিগে নিয়মিত খেলার মধ্যে না থাকা।

সব মিলিয়ে সাফের আগে দল নির্বাচন থেকে প্রস্তুতি, দুই জায়গাতেই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।

এসএস