প্রথম ম্যাচে ৪-০ গোলের হারের পর ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি আল নাসর। এবার প্রতিপক্ষকে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ৩০ মিনিটে নাওয়াফ বৌশালের পাস থেকে আল নাসরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো।
তবে তার আগে কিংসলে কোমানের চোট বড় ধাক্কা হয়ে আসে দলটির জন্য। ১৫ মিনিটেই পেশির চোটে মাঠ ছাড়েন এই তারকা। তার বদলি হিসেবে নামেন আইমান ইয়াহিয়া।
আরও পড়ুন:
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আইমান ইয়াহিয়ার পাস থেকে গোল করে নিজের পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা নিয়ে যান ৯৮১-এ।
ক্যারিয়ারের এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে পর্তুগিজ মহাতারকার প্রয়োজন আর মাত্র ১৯ গোল।





