ইউরোপা লিগে ফেভারিটদের দাপট

ফুটবল
ফুটবল
এখন মাঠে
0

ইউরোপা লিগে রাতে জয় পেয়েছে ফেভারিট সব দল। আলাদা ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে এসি মিলান, বোর্নমাউথ, য়্যুভেন্তাস ও বায়ার লেভারকুসেন।

ঘরের মাঠে সহজ জয়ের দেখা পেয়েছে এএফসি বোর্নমাউথ। স্টুর্ম গ্রাজকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ক্লাবটি। অন্যদিকে সালজবুর্গের ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ১৫ মিনিটে আলফাদজো সিসের গোলে এগিয়ে যায় এসি মিলান।

প্রথমার্ধেই লিড দ্বিগুণ করার পর ৪৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই স্ট্রাইকার। ৭২ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন গন্সালো রামোস। আরেক ম্যাচে লেচ পোজনানকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেন।

সেলতা ভিগোর মাঠে অবশ্য জয় পেতে কিছুটা কষ্ট হয়েছে য়্যুভেন্তাসের। ১৮ মিনিটেই পিছিয়ে পড়ার পর ৫৮ মিনিটে নিকো উল্টমেডের গোলে সমতায় ফেরে তুরিনের বুড়িরা। অতিরিক্ত সময়ে কোলো মুয়ানির গোলে য়্যুভেন্তাসের জয় নিশ্চিত হয়।

জেআর