কোচ ভিনসেন্ট কোম্পানি অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলান সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস। ম্যাচের ১৬ মিনিটে দাইয়ু উপামেকানোর গোলে এগিয়ে যায় বায়ার্ন।
প্রথমার্ধের ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। শেষ দিকে, ৮২ মিনিটে টম বিশফের আত্মঘাতী গোলে লড়াইয়ে ফেরার আশা জাগায় ফ্রেইবুর্গ। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মাইকেল ওলিসের গোলে বায়ার্নের জয় নিশ্চিত হয়। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে বায়ার্নের সংগ্রহ ১৭ পয়েন্ট।
এই জয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।
এদিকে, বায়ার্নের ক্রীড়া পরিচালক জানিয়েছেন, সুস্থ হয়ে মাঠে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে কোচ কোম্পানির।





