আজারবাইজানের বাকুতে রোববার (২৫ অক্টোবর) বাছাইপর্বে ‘জি’ গ্রুপের ম্যাচে এই ড্র পায় বাংলাদেশ। যদিও দিনের শুরুতে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দল।
পর্তুগালের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই মোহাম্মদ বায়েজিদের গোলে এগিয়ে গিয়েছিলো বাংলাদেশ। তবে পরে দুই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে দল। পর্তুগালের হয়ে অন্য গোলটি করেন রুবেন কুইরোজ।
ইন্দোনেশিয়ার বিপক্ষেও দারুণ শুরু বাংলাদেশের। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বায়েজিদ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইন্দোনেশিয়া।
বিরতির পর আর কোনো গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এ নিয়ে তিন ম্যাচে দু’টি ড্র করলো বাংলাদেশ।





