প্রথম বাংলাদেশি নারী ‘আয়রন লেডি’ হলেন মারিয়া

‘আয়রন লেডি’ মারিয়া
অন্য সব খেলা
এখন মাঠে
0

মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতা আয়রনম্যান ৭০.৩ ট্রায়াথলন সম্পন্ন করে প্রথম বাংলাদেশি নারী ‘আয়রন লেডি’ হয়েছেন মারিয়া। বিকেএসপির সাবেক এই শিক্ষার্থীর অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে অর্জিত এই সাফল্য নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।

অদম্য সাহস, অদম্য ইচ্ছাশক্তি আর সেই শক্তির নাম ফেরদৌসী আক্তার মারিয়া। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অনুপ্রেরণার নাম তিনি।

সাধারণ এক তরুণী থেকে হয়ে উঠেছেন ‘আয়রন ম্যান’ চ্যালেঞ্জ জয় করা এক দুর্দান্ত অ্যাথলেট। সাঁতার, সাইক্লিং আর দৌড় এই তিন কঠিন ধাপ পেরিয়েই শেষ করতে হয় আয়রন ম্যান প্রতিযোগিতা।

আরও পড়ুন:

যেখানে শারীরিক শক্তির পাশাপাশি প্রয়োজন অদম্য মানসিক দৃঢ়তা। প্রতিদিনের কঠোর অনুশীলন, সীমাহীন পরিশ্রম আর স্বপ্নকে আঁকড়ে ধরার সাহস এই পথেই তিনি লিখেছেন নিজের সাফল্যের গল্প।

এক দশমিক নয় কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় মিলিয়ে পুরো প্রতিযোগিতা শেষ করেন ৮ ঘণ্টা ১৮ মিনিট ২৬ সেকেন্ডে।

এসএস