বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেয়েছে কাতার

কাতারের গোল উদযাপন
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
1

ফিফা বিশ্বকাপে নাটকীয়তায় ভরা ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতার। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে এশিয়ার দেশটি। এর আগে বিশ্বকাপে খেলা প্রতিটি ম্যাচেই হেরেছিলো কাতার।

কাতারের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। ১৭ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইউরোপের দেশটি।

কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ডি-বক্সের ভেতর ফাউল করলে ভিএআর চেকের মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো।

আরও পড়ুন:

২০২৬ বিশ্বকাপে এটাই পেনাল্টি থেকে আসা প্রথম গোল। পিছিয়ে পরে দ্বিতীয়ার্ধে অল-আউট ফুটবলের চেষ্টা করে কাতার। নির্ধারিত ৯০ মিনিট শেষেও এগিয়ে ছিল সুইসরা।

তবে ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাক থেকে সাফল্য পায় কাতার। মিরো মুহেইমের আত্মঘাতী গোলে ঐতিহাসিক ড্র নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দেশটি।

এসএস