বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে বরখাস্ত হলেন তিউনিসিয়ার কোচ

সাব্রি লামুশি
World Cup , ফুটবল
এখন মাঠে
1

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের পরেই তিউনিসিয়া ফুটবল ফেডারেশন তাদের প্রধান কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করছে। প্রথম ম্যাচেই বড় পরাজয়ের পর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশটির ফেডারেশন।

গ্রুপ ‘এফ’-এর উদ্বোধনী ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের লজ্জাজনক হারের পরপরই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন।

মাঠের ভরাডুবি এবং ড্রেসিংরুমের চরম উত্তেজনার দায় এসে পড়ে তিউনিসিয়ার প্রধান কোচ সাব্রি লামুশির উপর। যার কারণেই মাত্র পাঁচ ম্যাচ স্থায়ী হলো লামুশির অধ্যায়।

আরও পড়ুন:

আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক ম্যানেজার মোনধের কেবাইয়ের।

আগামী ২০ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে কার্থেজ ঈগলসরা।

এসএস