
ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড; ফায়ারের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ
নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব কায়েমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ঝুটের গুদাম, চায়ের দোকান ও মোটরসাইকেল পার্টসের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আট ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুনে নিয়ন্ত্রণ আসে।

দিনাজপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু
দিনাজপুর শহরের একটি বাসাবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (রোববার, ১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।

অস্ট্রেলিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত ভিভা এনার্জি গ্রুপের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। স্থানীয় সময় গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) রাত ১১টার দিকে আগুন লাগে।

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ১
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরো বাসটি। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচতলার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (শনিবার, ১১ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বান্দরবানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, ৪ ঘর পুড়ে ছাই
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। গতকাল (সোমবার, ৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চাইমং ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: নিহতের পরিবারে ২ ; আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তা
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় বিশেষ তহবিল ঘোষণা করেছেন। তিনি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া আহত ও চিকিৎসাধীন প্রত্যেক শ্রমিককে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হবে।

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী
কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ৪ এপ্রিল) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা জানান।

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
কেরানীগঞ্জে গ্যাস লাইটার উৎপাদনকারী টিন-শেড কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকার পিঠালিপুলে একটি রড মিল সংলগ্ন ঝুটের (ঝুট) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কদমতলীর গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীর একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে ওই কারখানায় আগুন লাগে।

বরিশালের বস্তিতে লাগা আগুন ফায়ারের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বরিশাল নগরীর বান্দ রোডের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩০ মিনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।