
তারা জুলাই শহিদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শহিদ পরিবারের সদস্যরা তাদের (এনসিপি) নিয়ে যেসব কথা বলেছেন, আমি যদি সেগুলো বলি, তাহলে তাদের রাজনীতিও আর থাকবে না। তারা যে কবরের টাকা মেরে খেয়েছে, সেটা কি আমরা বলেছি? জুলাই ফান্ড নিয়ে আমরা যদি অডিট করি, তাহলে তাদের কী অবস্থা হবে? অন্তর্বর্তী সরকারের আমলে তারা যে ক্ষমতা গ্রহণ করেছিল, এখন সেই ক্ষমতা হারিয়ে তারা পাগলপ্রায় হয়ে গেছে। এমন অনেক তথ্য আমাদের কাছে আছে, যা প্রকাশ করলে তারা মুখ লুকানোর জায়গা পাবে না।

উদ্বোধনের পর জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, আন্দোলনের নানা স্মারক ও দলিল নিয়ে গড়ে তোলা জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জুলাইয়ের চেতনা ধারণ করেই সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবো: আইনমন্ত্রী
জুলাই সনদ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, জুলাই সনদকে সামনে রেখে এবং এর প্রতিটি অনুচ্ছেদ বিবেচনায় নিয়েই সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে আনা হবে।

অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিএনপি সরকারের মাত্র চার মাসে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শনিবার, ২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ বক্তব্যকালে এই কথা বলেন তিনি।

নিয়োগের চমক থেকে পদত্যাগ; শেষ হলো সাহাবুদ্দিন অধ্যায়
তিন বছর দায়িত্ব পালনকালে তিন সরকারপ্রধানকে শপথ পড়ানো রাষ্ট্রপতি মোহাম্মদ সাহবুদ্দিন, মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন। বর্ণিল বলা না গেলেও ঘটনাবহুল, নিয়োগের চমক থেকে শুরু যে যাত্রার— আলোচিত-সমালোচিত সেই অধ্যায়ের সমাপ্তি হলো পদত্যাগের মধ্যদিয়ে।

প্রতিশ্রুতির ফুলঝুরিতেই বন্দি আবু সাঈদের স্মৃতিস্তূপ
চলে যাওয়ার ৭৩০ দিন
চোখের সামনে কেটে গেছে দুই দুইটি বছর। কবরের পাশে রোপণ করা চারা গাছগুলো এখন ডালপালা মেলেছে, পত্র-পল্লবের রঙ হতে শুরু করেছে গাঢ় সবুজ। কিন্তু যে সন্তান বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে পতন ঘটিয়েছিল একটি ‘স্বৈরাচারী’ শাসনের; সেই সন্তানহারা পিতার বুকের ভেতরের ক্ষত কিংবা শোকাতুর চাহনির কি কোনো রং হতে পারে?

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জাপা মহাসচিবের
সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

জনপ্রতিনিধিশূন্য নারায়ণগঞ্জে অপরাধ ও জনভোগান্তি নিয়ে উদ্বেগ, দ্রুত নির্বাচনের দাবি সংশ্লিষ্টদের
নারায়ণগঞ্জে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতি এখন শুধু প্রশাসনিক নয়, সামাজিক ও আইনশৃঙ্খলার ক্ষেত্রেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রশাসক নিয়োগ দিয়ে দাপ্তরিক কার্যক্রম চললেও সিটি করপোরেশন ও পৌরসভার ৯৭টি ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা, স্থানীয় বিরোধ নিষ্পত্তি এবং জনসম্পৃক্ত কার্যক্রমে তৈরি হয়েছে বড় ধরনের শূন্যতা। একইসময়ে চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ আরও বেড়েছে।

ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিলো: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নির্বাচন চেয়েছিলাম। তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। তিনি বলেন, ‘ষড়যন্ত্র করা হয়েছে। আমরা নিন্দা জানাই। ইন্টেরিম গভর্নমেন্ট, যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।’

‘কিচেন কেবিনেটের’ অংশ ছিলেন না ছাত্রনেতারা: নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাবক ছিলো সরকারের ভেতর ছোট একটি অংশ। তবে, কথিত এ কিচেন কেবিনেটের অংশ ছিলো না উপদেষ্টা পরিষদে থাকা ছাত্রনেতৃবৃন্দ। এখন টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই দাবি নাহিদ ইসলামের। অন্তর্বর্তী সরকারের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার দায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং সরকারের ভেতরেই কয়েকজনের ওপর চাপিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা
রাজধানীর গুলশানে নিজের বর্তমান বাসভবনেই থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ কারণে প্রধানমন্ত্রীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে ‘বিশেষ শ্রেণির’ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে এই বাসভবন ও এর আশপাশের এলাকা সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার আওতায় চলে এসেছে।

অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে— সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। এসময় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছু তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধও জানান তিনি।