চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

চট্টগ্রাম বন্দর
দেশে এখন
অর্থনীতি
2

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। শ্রমিক সংগঠনসহ নানা পক্ষের তীব্র আপত্তি উপেক্ষা করেই স্বাক্ষরিত হলো এ চুক্তি।

প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের আওতায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।

আশপাশের দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে সময় বেশি লাগায় নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে।

আরও পড়ুন:

এ বাস্তবতায় বন্দরে গতি ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময় এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছিল।

প্রসঙ্গত চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের ৪০ থেকে ৪৫ শতাংশই হয় এনসিটির মাধ্যমে।

এসএস