অ্যামাজন, গুগল ও মেটার তদবির সত্ত্বেও চীনা ডেটা সেন্টার সরঞ্জামে নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প প্রশাসন
অ্যামাজন, গুগল, মেটাসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আপত্তি ও তদবির সত্ত্বেও চীনের তৈরি ডেটা সেন্টার সরঞ্জাম আমদানি বন্ধের উদ্যোগ এগিয়ে নেয়ার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে বলে উঠে এসেছে তাদের প্রতিবেদনে।