ইতালিতে নিরাপত্তাহীনতা-অপরাধপ্রবণতা বৃদ্ধির প্রতিবাদে প্রবাসীদের প্রতীকী ধর্মঘট
দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা, অপরাধপ্রবণতা বৃদ্ধি এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতালির রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘণ্টাব্যাপী প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এই কর্মসূচিতে স্থানীয় নাগরিকরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আন্দোলনকারীরা তরপিনাত্তারায় পুলিশি টহল বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।