নওগাঁয় ২ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নওগাঁর মান্দায় অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা এলাকায় নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।