তিনি বলেন, ‘ইটভাটা পরিচালনার জন্য ইটভাটার মালিক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। কাগজপত্র ছাড়াই অবৈধভাবে মেসার্স সাদিক ব্রিকস্ ও মেসার্স সীমানা ব্রিকস দুইটি পরিচালনা করা হচ্ছিল। পরে ২টি ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।’
পাশাপাশি পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় সেখানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত চৌধুরী, পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন এবং নওগাঁ ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।





