
একই দিনে হরমুজ প্রণালিতে হামলার শিকার তিন জাহাজ
হরমুজ প্রণালিতে আজ (বুধবার, ২২ এপ্রিল) অন্তত তিনটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওমান উপকূলে কনটেইনার জাহাজে আইআরজিসির হামলার দাবি ইউকেএমটিওর
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে ওমান উপকূলে একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) গানবোট থেকে গুলি চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হরমুজ প্রণালিতে ভারতের দুই জাহাজে ইরানি বাহিনীর গুলিবর্ষণ, রাষ্ট্রদূতকে তলব
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী দুটি জাহাজে গুলিবর্ষণ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট। আজ (শনিবার, ১৮ এপ্রিল) ওমান সাগরের উত্তর-পূর্ব দিকে এই হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের জবাবে ইরান পুনরায় হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়ার পর এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রদূতকে তলব করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানি গানবোটের গুলির মুখে ট্যাংকার, বলছে ইউকেএমটিও
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে গুলিবর্ষণ করা হয়েছে। আজ শনিবার ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রতিশ্রুতি ভাঙ্গলে ‘যথাযথ জবাব’ দেবে আইআরজিসি
আগের মতো কঠোর বিধিনিষেধ পুনর্বহালের ঘোষণা
যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার ‘যথাযথ জবাব’ দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-কমান্ড। একই সঙ্গে তারা পুনরায় নিশ্চিত করেছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি তার আগের কঠোর ও সংরক্ষিত অবস্থায় ফিরে গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফের হরমুজের নিয়ন্ত্রণ নিলো ইরান; যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতার’ অভিযোগ
হরমুজ প্রণালি আবারও নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসির যৌথ সামরিক কমান্ড। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে শর্তসাপেক্ষ জাহাজ চলাচল ঘোষণা ইরানের; অবরোধ বহাল রাখতে চায় যুক্তরাষ্ট্র
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঘোষণা দিয়েছে ইরান। তবে নৌযানগুলোর জলপথ পার হতে অনুমতি নিতে হবে আইআরজিসির। এদিকে তেহরানের ঘোষণাকে স্বাগত জানালেও চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির নৌবন্দর অবরোধ বহাল রাখতে চায় ওয়াশিংটন।

হরমুজ পার হতে আইআরজিসির অনুমতি লাগবে: সামরিক কর্মকর্তা
হরমুজ প্রণালি পার হতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। ওই কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলির এখন থেকে আইআরজিসির অনুমতি প্রয়োজন হবে। খবর আল জাজিরার।

চীনের স্পাই স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান: ফাইন্যান্সিয়াল টাইমস
সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল ইরান। এ সময় দেশটি চীনের একটি গোয়েন্দা (স্পাই) স্যাটেলাইট ব্যবহার করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’। সম্প্রতি সংবাদমাধ্যমটি এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

গুরুতর আহত হলেও সিদ্ধান্ত প্রক্রিয়ায় সক্রিয় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এখনো মুখ ও পায়ে গুরুতর আঘাত থেকে সেরে উঠছেন। তবে তিনি মানসিকভাবে পুরোপুরি সজাগ এবং ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ধরে রেখে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে চাইছে ইরান: আইএসডব্লিউ
যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে হরমুজ প্রণালির সামুদ্রিক চলাচলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার পদক্ষেপ নিচ্ছে ইরান—এমন দাবি করেছে থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে মাইন এড়াতে জাহাজের জন্য মানচিত্র প্রকাশ করলো আইআরজিসি
ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিকল্প পথ দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছে, যাতে নৌমাইন এড়িয়ে চলা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।