
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের শুভেচ্ছা মিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন মুফতিজুল কবীর কিরণ।

দেশের ৫০ শয্যার সকল হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের ৫০ শয্যাবিশিষ্ট সকল হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করতে দেশের সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে না হয়।

মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে জাপানে তেল রপ্তানির পরিকল্পনা ইরানের
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ কাজে লাগিয়ে জাপানে তেল বিক্রির পরিকল্পনা নিয়েছে ইরান। এ বিষয়ে ইতিমধ্যে জাপানি বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তবে সম্ভাব্য জাপানি ক্রেতারা এই ছাড়ের মেয়াদ দীর্ঘায়িত করার পাশাপাশি জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা চাইছেন। ইরানি ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

দুর্নীতির অভিযোগের মধ্যেই মলদোভার প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ
মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রু মুন্টিয়ানু হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের ফলে দেশটির সরকারেরও পতন ঘটেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানিতে দুর্নীতির অভিযোগ নিয়ে চাপ বাড়ার মধ্যে গত নভেম্বর থেকে দায়িত্ব পালন করে আসা এই প্রধানমন্ত্রী পদ ছাড়লেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইসিডিডিআরবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিরপুর মডেল ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৪
রাজধানীর মিরপুর মডেল থানা ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা ও মুগদা থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আজ (শুক্রবার, ৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আদাবরে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার
রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো রিপন (২৭), নিরব (২৫), মজনু মিয়া (৬০) ও মো. মিজানুর রহমান (৪০)।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আজ (শুক্রবার, ৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ
শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। এতে ভোট দিয়েছেন মোট ৪৮০ জন শিল্পী।

‘আমিই ইসরাইলের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট’, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইসরাইলের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট। গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ওভাল অফিস থেকে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকেও যৌক্তিক বলে দাবি করেন তিনি। দ্য জেরুজালেম পোস্টের এ তথ্য উঠে এসেছে।

দ্বিতীয় টেস্টে ভিভ রিচার্ডে আজ মাঠে নেমেছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
এন্টিগোয়ায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

ক্রীড়াবিদদের ভাতা ও ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী
যোগ্য ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেয়ার উদোগ নিয়েছে সরকার, এমনটায় জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া, রাজধানীর মাঠগুলোকে সংস্কার করে খেলার উপযোগী করতে কাজ করছে সরকার বলেও জানান তিনি।