আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
দেশে এখন
রাজনীতি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানে আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টায় নগরের বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। বরিশাল সফর শেষে ফরিদপুর যাবেন তিনি। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।

সবশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। এ সফরকে ঘিরে উপকূলীয় এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উদ্দীপনা।

বিভাগীয় সমাবেশ সফল করতে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে, প্রথমবারের মতো ফরিদপুরে সফরে যাবেন তারেক রহমান।

ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফরকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে গোটা শহর।

অন্যদিকে, এ দু সফর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

এএইচ